কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে একের পর সহিংস ঘটনার প্রেক্ষাপটে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সেখানে সেনা মোতায়েনের কথা ভাবছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসকে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘের এই কর্মকর্তা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে তার কার্যালয়ে যান। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের আবাসিক প্রতিনিধি একজন সঙ্গীকে নিয়ে এসেছিলেন। রোহিঙ্গা ক্যাম্পে যে সহিংসতা বাড়ছে, সে বিষয়েই মূলত তারা কথা বলেছেন। তিনি (গোয়েন লুইস) আরও বলেন- সেখানে আমাদের আর্মি এবং বর্ডার গার্ড সবাই রয়েছে, সহিংসতা […]