চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার ভেল্লাপাড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. ইউসুফ (৪০) নামের এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় মহাসড়কের ভেল্লাপাড়া ব্রিজ সংলগ্ন নাদিয়া কলোনির সামনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পটিয়া হাইওয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত মো. ইউসুফ পটিয়া ৭নং ওয়ার্ডের মালিয়ারা ইউনিয়নের গুরা মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের উপর অ্যালান পরিবহনের একটি বাস চট্টগ্রামমুখী ঈগল পরিবহনকে ওভারটেক করতে গিয়ে পথচারী মো. ইউসুফ (৪০) কে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান। হাইওয়ে থানা পুলিশ […]