ভারতে পর্দা উঠেছে আইসিসি ১৩তম ওয়ানডে বিশ্বকাপের। বৈশ্বিক এই টুর্নামেন্টে বাংলাদেশও মাঠ মাতাবে। বিশ্ব ক্রিকেটের জাঁকজমকপূর্ণ এই টুর্নামেন্টে টাইগারদের শুভকামনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এক বার্তা দিয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ)। শনিবার আফগানিস্তানের বিপক্ষে ধর্মশালায় বাংলাদেশের বিশ্বকাপ শুরু হচ্ছে। এর আগে এএফএ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করে। উপরে মেসি-অ্যাঞ্জেল ডি মারিয়াদের উদযাপন, আর নিচে তাসকিন আহমেদের বিজয়উল্লাসের ছবি দিয়ে ক্যাপশনে লেখা, ‘আইসিসি বিশ্বকাপ ২০২৩ এ পথচলা শুরু করার আগে বাংলাদেশ ক্রিকেট দলকে শুভকামনা […]