সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসা আবেদনের ‘কেএসএ ভিসা’ নামে একটি নতুন সমন্বিত ভিসা-অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম চালু করেছে। ইন্টারনেট সার্চ ইঞ্জিনে ‘কেএসএভিসা ডট এসএ’ লিখে সার্চ দিলেই জানা যাবে নতুন এই প্ল্যাটফর্ম সম্পর্কিত বিভিন্ন তথ্য। সৌদির সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, নতুন এই প্ল্যাটফর্মের সঙ্গে সংযোগ রয়েছে দেশটির ৩০টিরও বেশি মন্ত্রণালয়ের। বাইরের বিভিন্ন দেশের নাগরিকরা হজ, ওমরাহ, পর্যটন, ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত ভ্রমণ, কর্মসংস্থান অর্থাৎ যে কোনো ভিসার আবেদনের জন্য এই প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারবেন। এসপিএ জানিয়েছে, কেএসএ ভিসার […]