চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬

সর্বশেষ নিউজ

চট্টগ্রামের বোয়ালখালীতে ২০ লিটার চোলাই মদসহ মো. শফিউল আলম (৪৯) নামের এক মদ বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শফিউল একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ধোরলা গ্রামের মৃত শামসুল আলমের ছেলে।   রবিবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার আমুচিয়া ইউনিয়নের সর্দার পাড়া এলাকায় মদ বিক্রির সময় তাকে গ্রেপ্তার করা হয়।   বোয়ালখালী থানার (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, শফিউলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আজ সোমবার (২৯ জানুয়ারি) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। পূর্বকোণ/পিআর/এসি

২৯ জানুয়ারি, ২০২৪ | ১১:৪১

২৯ জানুয়ারি, ২০২৪ | ১১:৩৭