পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের সহযোগী হিসেবে কাজ করছে বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা নব্য রাজাকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) সকালে রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারে লিফলেট বিতরণকালে এসব কথা বলেন তিনি। ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে উত্তরায় এ গণসংযোগ চালানো হয়। রিজভী আহমেদ বলেন, একতরফা ডামি নির্বাচন বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করলেও গতকাল দেখলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে— ‘বাংলাদেশের নির্বাচনে […]