বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অস্ত্রোপচার শেষে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। মার্কিন চিকিৎসকদের তত্ত্বাবধানে লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ায় তার যকৃতে ‘ট্র্যান্সজাগুলার ইন্ট্রাহেপেটিক পোরটোসিসটেমিক শান্ট (টিপস) প্রয়োগ করা হয়েছে। এভারকেয়ার হাসপাতালে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়। খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের একজন সদস্য এ তথ্য নিশ্চিত করে জানান, এই চিকিৎসা শেষে খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয়। আজ শুক্রবার বিকেলে কেবিনে আনার কথা রয়েছে। এখন খালেদা জিয়া কিছুটা ভালো রয়েছেন। বোর্ডের এই সদস্য জানান, টিপস চিকিৎসার বিশেষ একটি পদ্ধতি। বুকে পানি ও রক্তক্ষরণ বন্ধে এটা […]