চট্টগ্রামের মিরসরাইয়ে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় কোহিনুর আক্তার (৫৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন হালিমা বেগম (৬০) নামে আরও এক মহিলা। বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়নের দোকান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কোহিনুর মিরসরাই উপজেলার পূর্ব খৈয়াছরা এলাকার সাইফুল ইসলামের স্ত্রী। পূর্ব খৈয়াছরা এলাকার বাসিন্দা মো. নুরুল হুদা বলেন, বুধবার সন্ধ্যায় বাজার থেকে দুই মহিলা একসাথে বাড়ি ফিরছিলেন। রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে দুজনই রাস্তার পাশে পড়ে […]