বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সবাই সজাগ থাকবেন, অব্যাহত রাখবেন আন্দোলন, যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে কোন স্বৈরশাসক। বুধবার (২৮ আগস্ট) কক্সবাজারের চকরিয়া শহীদ আব্দুল হামিদ স্মৃতি বাস টার্মিনালে আয়োজিত সংবর্ধনা সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, ছাত্র জনতা জীবন দিয়ে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। এতে আনন্দিত হওয়ার কিছু নেই। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ অনেকেই ষড়যন্ত্রে মেতে উঠেছে এ দেশে সত্যিকার গণতন্ত্র বাস্তবায়ন বাধাগ্রস্ত করতে। সেই ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙ্গে দিতে হবে। […]