বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ১০ বছর দুই মাস পর বুধবার (২৮ আগস্ট) কক্সবাজারে ফিরেছেন। সকাল সাড়ে ১১টায় তিনি রাজধানী ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছান। বিএনপি নেতার সংবর্ধনাকে কেন্দ্র করে পুরো বিমানবন্দর এলাকায় মানুষের ঢল নামে। কক্সবাজার বিমানবন্দরে বিএনপি নেতা সালাউদ্দিনকে বরণ করে নিতে সকাল থেকে দেশের শেষ প্রান্ত টেকনাফ, উখিয়া, কুতুবদিয়া, মহেশখালী, রামুসহ নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকেও গাড়িতে গাড়িতে দলীয় নেতাকর্মীসহ সাধারণ লোকজন জড়ো হতে শুরু করে। দলীয় নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন-প্ল্যাকার্ড […]