চট্টগ্রামের আনোয়ারা-কর্ণফুলী উপজেলায় বিগত কয়েক বছর ধরে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) এলাকায় অবস্থান করে বন্যহাতির সাথে সাধারণ মানুষের লড়াই চলছেই। প্রতিরাতেই বন্যহাতির তাণ্ডবে প্রাণহানি ও আহতের ঘটনা ঘটছে। সন্ধ্যার পর পাহাড় থেকে নেমে এসে তাণ্ডব চালায় লোকালয়ে। এমন অবস্থায় ঢাকঢোল বাজিয়ে ও আগুন জ্বালিয়ে হাতি তারানো সম্ভব হচ্ছে না। তাই এসব বন্যহাতি স্থানান্তরের উদ্যোগ নিতে উপজেলা প্রশাসনকে স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী। রবিবার (৬ অক্টোবর) দুপুরে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমনের কাছে এলাকাবাসীর পক্ষে সাংবাদিক […]