বাজারে জিনিসপত্রের দাম একদম হতাশাব্যাঞ্জক নয়। লোকজনের জন্য বাজার যেন আরও সুখকর হয়, এ জন্য কাজ করছি বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। রবিবার (১ সেপ্টেম্বর) বিকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে দেশের পোলট্রি খাত-সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা জানান। উপদেষ্টা বলেন, নিত্যপণ্যের দাম কমানোর জন্য উৎপাদন খরচ ছাড়াও অন্যান্য ফ্যাক্টর থাকে। বাংলাদেশে কোনও জিনিসের দাম বাড়লে সহজে কমতে চায় না, সময় লাগে। পোলট্রি খাতের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে কী আলোচনা হয়েছে, এমন এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, […]