শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ ও উদারতা দিয়ে মানুষের মন জয় করার জন্য নেতাকর্মীদের বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার (১ সেপ্টেম্বর) সকালে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে লন্ডন থেকে এক ভিডিও বার্তায় তিনি এ বার্তা দেন। তারেক রহমান বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত রাষ্ট্র পরিচালনা কিংবা বিরোধী রাজনৈতিক দল হিসেবে দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতিটি আন্দোলন সংগ্রামে দেশ এবং জনগণের স্বার্থ সমুন্নত রেখেছে। এ কারণে শত প্রতিকূল পরিস্থিতি পেরিয়েও […]