কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে কোটি কোটি টাকার ক্যাবল চুরি করে পাচারের সঙ্গে জড়িত সিন্ডিকেটের ৬ সদস্যকে আটক করা হয়েছে। শনিবার (৩১ আগস্ট) সকাল ১১টায় গোয়ান্দা তথ্যের ভিত্তিতে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের বিভিন্ন কোম্পানির এসব মূল্যবান ক্যাবল পাচারকালে নৌ-বাহিনীর সদস্যরা তাদের আটক করে। নৌবাহিনীর মহেশখালীর কন্টিনজেন্ট কমান্ডার আলী হায়দার চৌধুরীর নির্দেশে লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ আহমেদ সাকিব ও লেফটেন্যান্ট মিনহাজুল আবেদীনের নেতৃত্বে একটি টিম বিদ্যুৎ কেন্দ্রের ৪ নম্বর জেটিঘাট থেকে বার্জে উত্তোলনকালে তিনটি কন্টেইনারে থাকা ক্যাবল জব্দসহ ৬ […]