স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, যৌথ অভিযানসহ যেকোনও অভিযান পরিচালনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজেদের পরিচয় দিয়ে অভিযান চালাতে হবে এবং গ্রেফতার করতে হবে। রবিবার (১ সেপ্টেম্বর) রাতে এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ফয়সল হাসান। তিনি বলেন, নিজেদের পরিচয় দিয়ে অপরাধীকে গ্রেফতার করতে হবে। পরিচয় না দিয়ে কোনও অবস্থাতেই কাউকে গ্রেফতার করা যাবে না।যৌথ অভিযানসহ যেকোনো এ নির্দেশনা মানতে হবে বলেও জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।এদিকে আগামী বুধবার (৪ সেপ্টেম্বর) থেকে […]