চট্টগ্রামের অন্যতম মিঠাপানির বাণিজ্যিক মাছ চাষের ক্ষেত্র মিরসরাইয়ে এবারের বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বানের জল নামার পর সরকারের মৎস্য বিভাগ ক্ষয়ক্ষতির তথ্য নিরূপণে মাঠে নেমেছে। ব্যক্তি পর্যায়েও খামারিদের কাছ থেকে লিখিত তথ্য নিচ্ছে সরকার। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১২টা পর্যন্ত কাগজে-কলমে এ হিসেবে ৪শ কোটি টাকা ছাড়িয়ে গেলেও মিরসরাই সিনিয়র উপজেলা মৎস্য অফিসার দপ্তরের তথ্যমতে, সব তথ্য আসলে ক্ষতির পরিমাণ ৬শ কোটি টাকাও ছাড়িয়ে যাবে। তথ্য অনুযায়ী, মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়ন, ওচমানপুর ইউনিয়ন ও ধুম […]