ইসরায়েলের হামলাকে ইরানের সার্বভৌমত্বের ওপর হামলা বলে অভিহিত করেছে সৌদি আরব। এছাড়া এ হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে ইসরায়েলের প্রতি তীব্র নিন্দাও জানিয়েছে দেশটি। শনিবার (২৬ অক্টোবর) সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে তুরস্কের বার্তাসংস্থা আনাদুলু আজান্সি (এএ) এ খবর জানায়। খবরে বলা হয়, শনিবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের ওপর ইসরায়েলের হামলা দেশটির সার্বভৌমত্বের ওপর হামলার শামিল। এ হামলার তীব্র নিন্দা জানিয়ে সৌদি আরব বলেছে, ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইরানে হামলা চালিয়ে। সৌদি […]