চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট বাজারে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ কার্যক্রম প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে পরিচালিত এই অভিযানের নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন। অভিযানে এনআইডি কার্ড, জাতীয়তা সনদ, চেয়ারম্যান সনদসহ বিভিন্ন প্রকার সনদ জালিয়াতির অভিযোগে আইয়ুব আলী নামক একজনকে হাতেনাতে আটক করা হয়। তিনি নারায়নহাট ইউনিয়নের পশ্চিম চানপুর, যুগ্যারখীল এলাকার মুহাম্মদ শফিকুর রহমানের ছেলে। এ সময় ধৃত ব্যক্তির নিকট হতে বিপুল পরিমাণ এনআইডি কার্ড, […]