কক্সবাজারের রামুতে বন্যহাতির আক্রমণে আব্দুল হক (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার রাজারকুল ইউনিয়নের ঢালারমুখ গ্রামের বাসিন্দা মো. হোসেন প্রকাশ মাদুর ছেলে। তিনি একই ইউনিয়নের ঢালার মুখ নয়া পাড়া সমাজ কমিটির সভাপতি। শনিবার (১৪ ডিসেম্বর) ভোররাত সাড়ে ৪ টার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের পাঞ্জেগানা সোনাইছড়ি সড়কের চিকন ছড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হকের ছেলে রিফাত হোসেন জানান, ভোরে বাড়ি থেকে বের হয়ে আমাদের পার্শ্ববর্তী গ্রাম সোনাইছড়িতে ধান আনতে যাওয়ার পথে হাতির আক্রমণের শিকার […]