শিক্ষার্থী-অভিভাবকদের ভোগান্তি ও খরচ লাঘবে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমিকভাবে চালু করা হয় গুচ্ছভিত্তিক ভর্তি প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় ভর্তি-ইচ্ছুক একজন শিক্ষার্থী একটি পরীক্ষা দিয়েই গুচ্ছে অন্তর্ভুক্ত যে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ কয়েকটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্রভাবে ভর্তিপরীক্ষা চালু ছিল। উল্লেখ্য, গুচ্ছে না থাকলেও ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিকেন্দ্রীকরণের মাধ্যমে দেশের বিভিন্ন বিভাগীয় শহরে পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের ভোগান্তি অনেকটা লাঘব করতে সক্ষম হয়েছে। অন্যদিকে দুই দশকের বেশি সময় ধরে দেশের সব […]