প্রথমবারের মতো লেজারের মাধ্যমে নির্ভুল ও রক্তপাতহীন টনসিলের সার্জারি সম্পন্ন হয়েছে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে। সম্প্রতি হাসপাতালে ভর্তি হওয়া এক শিশুর এ টনসিলেক্টমি সার্জারি সম্পন্ন করেন চিকিৎসকরা। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে টনসিলের সমস্যায় ভুগতে থাকা ১০ বছর বয়সী ওই কন্যাশিশুকে সার্জারির পরামর্শ দেন চিকিৎসকরা। পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। সম্প্রতি হাসপাতালের বিশেষজ্ঞ সার্জন ডা. এবিএম তোফাজ্জল হোসেনের নেতৃত্বে চিকিৎসকদের একটি টিম ওই শিশুর লেজারের মাধ্যমে টনসিলের সার্জারি সফলভাবে সম্পন্ন করে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উন্নত ও বিশ্বমানের চিকিৎসাসেবা […]