গণআন্দেলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সব চুক্তি জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি। এ খাতে সত্যিকার অর্থে টেকসই উন্নয়ন হয়নি মন্তব্য করে দলটি বলেছে, বিদ্যুৎ খাত যেকোনো সময় মুখ থুবড়ে পড়তে পারে। বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ‘গত ১৫ বছরের আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্থ লুটপাট ও পাচার’ শীর্ষক বিশ্লেষণ তুলে ধরতে এই সংবাদ সম্মেলন ডাকেন বিএনপি মহাসচিব। বিগত সরকারের […]