শীতের নানা সবজিতে ভরপুর কাঁচা বাজার। ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজ পাতা, বেগুন, শিম, শালগম, লাউ, টমেটো, কাঁচামরিচসহ বিভিন্ন তাজা সবজির পসরা সাজিয়ে বসছেন ক্রেতারা। বাজারে পদচারণা বেড়েছে ক্রেতাদেরও। অল্প টাকায় মিলছে ব্যাগভর্তি সবজি। অল্প টাকায় পছন্দের সবজি পেয়ে স্বস্তি প্রকাশ করছেন ভোক্তারা। তবে ক্রেতাদের অস্বস্তিতে ফেলছে মুরগি। গেল ৩ সপ্তাহে কেজিতে ৩০-৪০ টাকা পর্যন্ত বেড়েছে ব্রয়লার মুরগির দাম। বৃহস্পতিবার (২ জানুয়ারি) নগরীর অক্সিজেন, আতুরার ডিপো, বহদ্দারহাট, চকবাজার, কর্ণফুলী কমপ্লেক্স, কাজীর দেউরিসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। বাজারে […]