পার্বত্য চট্টগ্রামের তিন জেলার ২৮৫টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিশেষ বিবেচনায় সেসব বিদ্যালয়ে কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের চাকরি জাতীয়করণের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছেন শিক্ষকরা। বুধবার (১৫ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে খাগড়াছড়ির বিভিন্ন উপজেলার শতাধিক বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এডভোকেট জসিম উদ্দিন মজুমদার, পার্বত্য জেলা বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জ্যোতি ত্রিপুরা, রাঙামাটি বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মিলন চাকমা, বান্দরবান বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি চন্দন ময় […]