কক্সবাজারের চকরিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে পিটুনিতে আহত আয়ুব উদ্দিন (২৪) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) ভোর ৫ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি পরিবারের সদস্য ও পুলিশ নিশ্চিত করেছেন । আয়ুব উদ্দিন কৈযারবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের স্কুলপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। সে ডুলাহাজারা কলেজ থেকে চলতি বছর এইচএসসি পাস করেছিল। স্থানীয়রা জানায়, গত ২২ নভেম্বর রাত ৮টার দিকে ওয়াহিদ নামে এক ব্যক্তি মোবাইলে আয়ুব উদ্দিন […]