চট্টগ্রামের ঝাউতলা বাজার, পাহাড়তলী ও চকবাজার কাঁচাবাজারে অভিযান চালিয়ে ১১ মামলায় ৩৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার (৮ মার্চ) রমজানে নিত্যপণ্যের বাজার তদারকির চলমান অভিযান কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীদ ইশরাক, সাদমান সহিদ এবং মো. আসিফ জাহান সিকদার। ঝাউতলা বাজার, পাহাড়তলীতে অভিযান চলাকালে সয়াবিন তেল, খেজুর, ডিম, ফলমূলসহ বিভিন্ন পণ্যের বাজার পরিদর্শন করা হয়। এ সময় […]