চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে বস্তাবন্দী অবস্থায় নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নয়ন বড়ুয়া (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২৩ মার্চ) বিকেল ৫টার দিকে চান্দগাঁও থানার মোহরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২৪ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, ভিকটিমের নাম জোৎস্না বেগম। তিনি একজন পোশাক শ্রমিক। বিয়ের জন্য চাপ দেওয়ায় ক্ষুব্ধ হয়ে নয়ন তাকে শ্বাসরোধে […]