চট্টগ্রামের চন্দনাইশে যাত্রীবাহী বাসে তল্লাশি করে একটি পাইপ গানসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিজিসি ট্রাস্ট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মোহাম্মদ বাদশা মিয়া (২৫) ও আব্দুল আজিজ মুন্না (২২)। দু’জনেরই বাড়ি কক্সবাজারের উখিয়ার পশ্চিম পাগলীর বিল এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আল হোসাইন। তিনি জানান, একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা পাবনাগামী ‘পাবনা এক্সপ্রেস’ নামক বাসের পিছনের সিটের নিচ […]