চট্টগ্রামের চন্দনাইশ দক্ষিণ হাশিমপুর এলাকায় স্ত্রীর সাথে ঝগড়ার একপর্যায়ে স্বামীর নিক্ষেপ করা অকটেনের আগুনে ঝলসে গেছে এক গৃহবধূ। তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় দক্ষিণ হাশিমপুরে এই ঘটনা ঘটে। আহত গৃহবধূ আবদুল জব্বারের স্ত্রী নাজমা আকতার (৩০)। জানা যায়, পারিবারিক কলহের জের ধরে স্বামীর সাথে বাকবিতণ্ডার একপর্যায়ে স্বামী আবদুল জব্বার তার ঘরে থাকা প্লাস্টিকের বোতলে রাখা অকটেন স্ত্রীর গায়ের […]