চট্টগ্রাম মহানগরীর হালিশহর বড়পোলের নতুনপাড়া এলাকার ‘লাইফ ফিল ড্রিংকিং ওয়াটার’ নামের কারখানায় বিএসটিআই লাইসেন্স ছাড়া ড্রিকিং ওয়াটার বাজারজাত করায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বিএসটিআইয়ের উদ্যোগে এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু রায়হান। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন, বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় অফিসের সহকারী পরিচালক (সিএম) নিখিল রায়, ফিল্ড অফিসার (সিএম) মো. আলী আকবর সোহেল, ফিল্ড অফিসার (সিএম) রাশেদ আল মামুন, পরিদর্শক (মেট) বুলবুল আহমেদ জয়। সহকারী পরিচালক (সিএম) […]