এক মাসের ব্যবধানে বেসরকারি খাতের ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
একই সঙ্গে সরকারি কোম্পানির সাড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৬০ টাকা এবং গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রতি লিটার ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।
সোমবার বিইআরসি পৃথক বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের ঘোষণা দিয়েছে। এদিন রাত ৮টা থেকে এই দাম কার্যকর হবে।
অক্টোবরে বেসরকারি খাতের ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা। সেপ্টেম্বরে ছিল ১ হাজার ৫৮৫ টাকা। সেই হিসাবে দুই মাসে সিলিন্ডারপ্রতি দাম বেড়েছে ৪৭৫ টাকা।
পূর্বকোণ/আরআর



















