চট্টগ্রাম বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

সাংবাদিকদের নিয়ে চিকিৎসকের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ

সাংবাদিকদের নিয়ে চিকিৎসকের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ

চকরিয়া সংবাদদাতা

২১ অক্টোবর, ২০২৬ | ৯:১৩ অপরাহ্ণ

‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মীরা’- সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমানের এমন মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি এম জাহেদ চৌধুরী বলেন, একজন সরকারি কর্মকর্তা ও চিকিৎসকের কাছ থেকে সাংবাদিক সমাজকে নিয়ে এমন অবমাননাকর মন্তব্য দায়িত্বহীনতা ও পেশাগত শিষ্টাচারের পরিপন্থী।

সাংবাদিকতার সমালোচনা করার অধিকার সবার আছে। কিন্তু পুরো সাংবাদিক সমাজকে হেয় করার অধিকার কারও নেই। আমরা অবিলম্বে তাঁর প্রকাশ্য ব্যাখ্যা ও দুঃখ প্রকাশের দাবি জানাচ্ছি। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি সুস্থ্য কি-না তা জানিয়ে তার এহেন রুচিহীন মন্তব্যের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।

সাংবাদিকদের কন্ঠেরোধ কিংবা অবমাননা করে সত্য প্রকাশের পথ বন্ধ করা যাবে না।

 

পূর্বকোণ/আদর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট