চট্টগ্রাম শনিবার, ০৪ জুলাই, ২০২৬

সর্বশেষ:

সারাদেশে দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস দিল আবহাওয়া অফিস
ফাইল ছবি

সারাদেশে দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস দিল আবহাওয়া অফিস

অনলাইন ডেস্ক

১৯ সেপ্টেম্বর, ২০২৫ | ১১:৫৪ পূর্বাহ্ণ

দেশের সব বিভাগে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত। মৌসুমী বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

 

পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

 

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের প্রথম দিকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমবে এবং শেষ দিকে আবার তা বাড়তে পারে।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন