গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৬৮২ জনের। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২৫৪ জন।
রবিবার (১৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৫৬৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।
পূর্বকোণ/জেইউ/পারভেজ






















