চট্টগ্রাম রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

ভারত পাম ওয়েল কেনা বন্ধ করলেও

কাশ্মীরিদের পাশে থাকার ঘোষণা মালয়শিয়ার

অনলাইন ডেস্ক

২৩ অক্টোবর, ২০১৯ | ২:৫৩ অপরাহ্ণ

ভারত মালয়েশিয়া থেকে পাম ওয়েল কেনা বন্ধ করলেও কাশ্মীরিদের পাশে মালয়েশিয়া বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তিনি মানুষের পক্ষে কথা বলা থামাবেন না এবং কাশ্মীর ইস্যুতে নিজের বক্তব্য থেকে সরে আসবেন না। আজ মঙ্গলবার (২৩ অক্টোবর‌) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাহাথির মোহাম্মদ।

মাহাথির বলেন, আমরা মনে করি জাতিসংঘের প্রস্তাবের সুফল কাশ্মীরের মানুষ পেয়েছে। আমরা সবাই বলছি, কেবল ভারত বা পাকিস্তান নয়, এমনকি যুক্তরাষ্ট্রসহ অন্য দেশগুলোরও জাতিসংঘের প্রস্তাব মেনে চলা উচিৎ। না হলে জাতিসংঘ থেকে লাভ কী? আমরা আমাদের মনের কথা বলি এবং আমরা তা প্রত্যাহার বা পরিবর্তন করব না।

প্রসঙ্গত, মালয়েশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাম অয়েল উৎপাদক দেশ; অন্যদিকে ভারত এ তেলের বৃহত্তম ক্রেতা। ভারতীয় ক্রেতারা আমদানি বন্ধ করলে মালয়েশিয়ার পাম অয়েল শিল্পখাত বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি হবে।  মালয়েশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃষি রপ্তানি পণ্য উদ্ভিজ্জ এ তেলটি।

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট