চট্টগ্রাম রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

পাকিস্তান হাসপাতালে নওয়াজ শরীফ

২৩ অক্টোবর, ২০১৯ | ১:০২ পূর্বাহ্ণ

অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে। সোমবার রাতে তাকে জেল থেকে হাসপাতালে ভর্তি করা হয়। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তার প্লাটিলেট ভয়াবহ আকারে কমে গেছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর সুচিকিৎসার দাবি জানিয়ে তার দলের কর্মীরা রাতেই, লাহোরে, এনএবি অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

নওয়াজের দল পিএমএল (এন) এর সভাপতি শেহবাজ শরিফ অভিযোগ করে বলেন, ‘দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে চিকিৎসার জন্য হাসপাতালে শিফট করার ক্ষেত্রে সরকার যে গড়িমসি করছে, তা রাজনৈতির প্রতিহিংসা ও অসংবেদনশীলতা চরিতার্থ করার সবচাইতে খারাপ উদাহারণ।’ তিনি বলেন, নওয়াজ শরিফের যদি খারার কিছু ঘটে যায়, তার জন্য আমরা ইমরান খানের সরকারকেই দায়ী করব। নওয়াজ শরিফের এই অসুস্থতার মধ্যেই তার জামাই ও দলীয় নেতা ক্যাপ্টেন (অবঃ) সফদরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট