রাষ্ট্রীয় বিচার ব্যবস্থার হাত থেকে রেহাই মেলে না পাখিদেরও! ভারতে সম্প্রতি ১৩টি টিয়া পাখিকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ওই পাখিগুলোকে বিদেশে পাচার করা হচ্ছিল। সেই পাচারের ঘটনা প্রমাণেই পাখিগুলোকে আদালতে আনা হয়। সঙ্গে আনা হয় অভিযুক্ত পাচারকারী উজবেক নাগরিক আনভারজন রাখমাজোনোভকে।


















