ইন্টারন্যাশনাল ডেস্ক : তাদের পাকিস্তান সফরের তৃতীয় দিনে লাহরের বাদশাহী মসজিদে বসে এ কোরআন তিলাওয়াত শোনেন ব্রিটিশ রাজ পরিবারের দুই সদস্য।ইতিমধ্যে সেই দৃশ্য সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল।
পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমেও এসেছে সে ছবি। এর আগে প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটন লাহোরের বিশ্বের অন্যতম বৃহৎ মসজিদ বাদশাহী মসজিদে যান। সেখানকার ইমাম তাদের স্বাগত জানান।
তারপর তাদেরকে মসজিদের ভেতরে নিয়ে যান ইমাম। ভেতরে প্রবেশের সময় মুসলমান নারীদের মতো মাথায় ওড়না জড়িয়ে নিজেকে ঢেকে নেন কেট। এরপর মেঝেতে বসে ইমামের কোরআন তিলওয়াত শোনেন।


















