চট্টগ্রাম রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

গিনেজ বুকে নাম জেনিফার এনিস্টোনের

অনলাইন ডেস্ক

১৯ অক্টোবর, ২০১৯ | ২:৫৮ অপরাহ্ণ

অভিনেত্রী জেনিফার এনিস্টোন গিনেজ বুক রেকর্ড করলেন । ১৫ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজস্ব একাউন্ট খোলার মাত্র ৫ ঘণ্টা ১৬ মিনিটে ‘এক মিলিয়ন’ ফলোয়ারের মাইলফলক স্পর্শ করে জেনিফারের একাউন্ট। আর তাতেই গিনেস বুকে নাম লিখিয়েছেন এই তারকা। স্থান করে নেন বিশ্ব রেকর্ডের পাতায়।

এর আগে এই স্থানটি ছিল ডিউক এন্ড ডাচেস অব সাসেক্সের প্রিন্স হ্যারি ও মেগান মার্কলের অফিশিয়াল একাউন্টের দখলে। তাদের একাউন্টটি খোলার ৫ ঘণ্টা ৪৫ মিনিটে এক মিলিয়ন ফলোয়ার হয়।

জানা যায়, জেনিফার এনিস্টোন ও ফ্রেন্ডস সিরিজের র‌্যাচেল ভক্তদের ফলোয়ার, লাইক ও কমেন্টের তোড়ে এ অভিনেত্রীর ইনস্টাগ্রাম একাউন্টে সাময়িকভাবে টেকনিক্যাল সমস্যাও দেখা দেয়। ফলে বেশ কিছুক্ষণের জন্য জেনিফারের একাউন্ট কেউ ফলো দিতে পারছিল না।

পূর্বকোণ/টিএফ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট