চট্টগ্রাম রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

ন্যাটো ভূখ- সুরক্ষার অঙ্গীকার তুরস্ক ও যুক্তরাষ্ট্রের

১৯ অক্টোবর, ২০১৯ | ১:৫৪ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ভূখ- এবং সেখানকার জনগণের সুরক্ষার অঙ্গীকার করেছে তুরস্ক ও যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার আঙ্কারায় দুই দেশের এক যৌথ বিবৃতিতে এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। যৌথ বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও তুরস্ক ন্যাটো সদস্য হিসেবে পারস্পরিক সম্পর্কের বিষয়টি পুনরায় পুনর্ব্যক্ত করছে। নিজ দেশের সীমান্ত নিয়ে তুরস্কের বৈধ উদ্বেগের বিষয়টি যুক্তরাষ্ট্র অনুধাবন করে।

তুরস্ক ও যুক্তরাষ্ট্র এ ব্যাপারে একমত যে, উত্তর-পূর্ব সিরিয়ার স্থলভাগে দুই দেশের আরও ঘনিষ্ঠ সমন্বয় প্রয়োজন। ন্যাটোভুক্ত দেশগুলো প্রত্যেকেই প্রত্যেকের জন্য; এমন বোঝাপড়ার ভিত্তিতে যেকোনও হুমকির বিরুদ্ধে ন্যাটো ভূখ- ও জনগণের সুরক্ষায় যুক্তরাষ্ট্র ও তুরস্ক প্রতিশ্রুতিবদ্ধ। উভয় দেশ মানুষের জীবন, মানবাধিকার এবং ধর্মীয় ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সুরক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

তুরস্ক ও যুক্তরাষ্ট্র এ ব্যাপারে একমত যে, সন্ত্রাসবিরোধী অভিযানে শুধু সন্ত্রাসী এবং তাদের আস্তানা, বাসস্থান, অস্ত্র, যানবাহন ও সরঞ্জামাদিকেই লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে। তুরস্ক তুর্কি বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত সিরিয়ার নিরাপদ অঞ্চলের বাসিন্দাদের সুরক্ষা নিশ্চিত করবে। সিরীয় নাগরিক এবং বেসামরিক অবকাঠামোর সুরক্ষায় আঙ্কারা সর্বোচ্চ যত্নবান থাকবে। যৌথ ঘোষণায় সিরিয়ার রাজনৈতিক ঐক্য ও ভৌগোলিক অখ-তার প্রতি যুক্তরাষ্ট্র ও তুরস্ক নিজ নিজ দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। প্রাথমিকভাবে তুর্কি সশস্ত্র বাহিনী সেফজোন বা নিরাপদ অঞ্চল নিয়ন্ত্রণ করবে। ওয়াশিংটন ও আঙ্কারা উভয়েই সিরিয়ায় পারস্পরিক সহযোগিতা জোরদার করবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট