চট্টগ্রাম রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

আসামে বন্দিশালায় নিহত ২৬

১৯ অক্টোবর, ২০১৯ | ১:৫৪ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম প্রদেশের জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি তালিকা থেকে বাদ পড়াদের জন্য তৈরি বন্দিশালায় ২৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে প্রদেশটিতে বিজেপির গত তিন বছরের শাসনামলেই ২৪ জন মারা যায়। কিন্তু রাজ্য সরকারের দাবি অসুস্থতাজনিত কারণে সবাই মারা গেছে। চলতি বছর আসামের চূড়ান্ত জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি তালিকা প্রকাশ করা হয়। ওই চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়ে ১৯ লাখ মানুষ। এনআরসি তালিকা থেকে বাদ পড়াদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

২০১৮ সালের জানুয়ারিতে এনআরসি এর হালনাগাদ তালিকার প্রথম খসড়া প্রকাশিত হওয়ার পর সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে। ‘সিটিজেন ফর জাস্টিস অ্যান্ড পিস’ সংস্থার সংগঠক জমশের আলি তালিকা প্রকাশের পর ৫১ জনের আত্মহত্যার তালিকা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, প্রত্যেকেই নাগরিকত্ব হারানোর ভয় থেকে মানসিক আঘাত ও চাপের মধ্যে ছিলেন।

বন্দিশালায় নিহতদের মৃত্যু সম্পর্কে রাজ্যের মানবাধিকার কর্মীদের দাবি, সাধারণ মানুষকে বিদেশি পরিচয়ে খুন হচ্ছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট