চট্টগ্রাম শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

তিনি তো তোমাদের একার ঈশ্বর নন

মিনার বসুনিয়া

১২ এপ্রিল, ২০২০ | ১:০০ পূর্বাহ্ণ

তিনি হয়তো ডলফিনের আবেদন মঞ্জুর করেছেন-
তিনি হয়তো সাগরের হাহাকার গ্রহণ করেছেন-
তিনি হয়তো বনের প্রার্থনা মন দিয়ে শুনেছেন-
তিনি হয়তো পাহাড়ের দাবিগুলো যৌক্তিক ভেবেছেন-
তারাও হয়তো টিকে থাকার জন্য দু’হাত বাড়িয়েছিল!
হয়তো তারাও বাঁচতে চেয়ে কেঁদেছিলো রাতের পর রাত-
নইলে আজ আকাশ কেন হবে এতো নীল!
নইলে পাখিরা কেন আজ মুখরিত হবে দূরন্ত কোলাহলে
তিনি তো মানুষের একার ঈশ্বর নন
আর পৃথিবীও নয় তোমাদের একার।

কবিতাটির ভিডিও চিত্র দেখতে এখানে ক্লিক করুন।

(মিনার বসুনিয়ার লিখা কবিতাটি চলমান করোনাসংকটের সময়ে খুবই তাৎপর্য ও সঙ্গতিপূর্ণ। কবিতার প্রতিটি শব্দে মানুষ ছাড়া জগতের প্রাণীকূলের এক ধরণের আর্তনাদই যেনো ফুটে উঠেছে। ধর্মে বিশ্বাসীরা বলছেন, পৃথিবীতে যে অনাচার, অন্যায়- অবিচার সহ্যের সীমা ছাড়িয়ে গেছে, সেই দোষেই আজকের পরিণতি। আবার কারো মতে, করোনাভাইরাস নামক এই অদৃশ্য শত্রুর আবির্ভাব হয়েছে প্রকৃতির প্রতিশোধ নিতে। কোনটি সত্যি, সৃষ্টিকর্তাই জানেন। মানুষ হিসেবে আমাদের দায় আর দায়িত্বের অংশটুকু অনুধাবন করার তাগিদ থেকেই আলোচ্য অসাধারণ কবিতাটি ছাপানো হল। কবিতার ভিডিওগ্রাফিতে আবৃত্তি, সুর ও ব্যবহৃত প্রতিটি চিত্র সবার মনে দাগ কাটবে। – সম্পাদক)

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট