চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

হালিশহরে খননকাজ করার সময় মাটিচাপা পড়ে ২ শ্রমিকের মৃত্যু

২৩ এপ্রিল, ২০২৬ | ১১:৪৪ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর হালিশহরে মাটিচাপা পড়ে রাকিব ও তুষার (২২) দুই শ্রমিক মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন শ্রমিক। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর পৌনে ৫টার দিকে হালিশহর থানাধীন আগ্রাবাদ বি ফোর অ্যাক্সেস রোড এলাকায় চিনা হাইড্রো কোম্পানির অধীনে চলমান মাটি খননকাজ করার সময় এ ঘটনা ঘটে।

মৃত শ্রমিকদের তাদের বাড়ি দিনাজপুর জেলায়। এ ঘটনায় আহতরা হয়েছেন শ্রমিক সাগর ও এরশাদ।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন, ‘আগ্রাবাদ বি ফোর অ্যাক্সেস রোড এলাকায় চিনা হাইড্রো কোম্পানির অধীনে চলমান মাটি খনন কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। এতে মাটিচাপা পড়ে চার জন শ্রমিক গুরুতর আহত হন। তাদের চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার দুজনকে মৃত ঘোষণা করেন এবং দুজনকে ক্যাজুয়াল্টি ওয়ার্ডে ভর্তি করেন।’

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট