চট্টগ্রাম বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

হরমুজে পণ্যবাহী দুই জাহাজে গুলি করেছে আইআরজিসি

অনলাইন ডেস্ক

২২ এপ্রিল, ২০২৬ | ৪:০৯ অপরাহ্ণ

হরমুজ প্রণালিতে পণ্যবাহী দুটি জাহাজ লক্ষ্য করে গুলি চালিয়েছে ইরান। এগুলো দেশটির উপকূল থেকে ১৫ এবং ৮ নটিক্যাল মাইল দূর দিয়ে চলছিল।

এএফপির প্রতিবেদন অনুযায়ী, বুধবার ১৫ নটিক্যাল মাইল দূরের জাহাজটি ওমান উপকূলের কাছে ছিল। গুলিতে সামান্য ক্ষতি হলেও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে একটি ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা।

ভ্যানগার্ড টেক নামের সংস্থাটি জানিয়েছে, জাহাজটি লাইবেরিয়ার পতাকাবাহী ছিল। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একটি গানবোট জাহাজটির কাছে গিয়ে গুলি চালায়। ক্রুরা নিরাপদে আছেন। ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, জাহাজটি সশস্ত্র বাহিনীর সতর্কবার্তা উপেক্ষা করে চলছিল।

এদিকে ব্রিটিশ রয়্যাল নেভির নেতৃত্বাধীন সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনসের (ইউকেএমটিও) বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, দ্বিতীয় জাহাজটিতে গুলি চালানোর পর সেটি মাঝ সমুদ্রে থেমে আছে। এটিও একটি পণ্যবাহী জাহাজ। গুলিতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট