উপদেষ্টা মনোনীত হওয়ার পর এই প্রথম গ্রামের বাড়ি এসে বাবা-মায়ের কবর জেয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। তিনি সোমবার (১৯ আগস্ট) গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১নং ফরহাদাবাদ ইউনিয়নের গোল মোহাম্মদ চৌধুরী বাড়িতে যান। উপদেষ্টা ফারুক-ই-আজম বাবা-মায়ের কবর জেয়ারত করার পর প্রশাসনের কর্মকর্তা ও স্থনীয় লোকজনের সাথে মতবিনিময় করেন। তিনি সকলকে দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, প্রশাসন ও পুলিশের ভীতি দূর করতে উপদেষ্টারা […]