চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পটিয়া উপজেলার শান্তিরহাট হোয়াইটপ্লাস কনভেনশন হলের সামনে চলন্ত সিএনজিচালিত অটোরিকশা উল্টে লরির চাপায় বাবা-ছেলে ও অটোচালকসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (১৭ আগস্ট) বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মনসা পূজা শেষে মাংস নিয়ে গ্রামের বাড়ি থেকে শহরের বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান বাবা-ছেলে। এ ঘটনায় সিএনজি অটোচালকও নিহত হয়েছেন। নিহতরা হলেন, লিটু কুমার ধর (৩০), তার বাবা শ্রীকান্ত ধর (৬৫)। তারা উপজেলার ধলঘাট ইউনিয়নের পশ্চিম গৈড়লা এলাকার ধর পাড়া গ্রামের বাসিন্দা। চমেক হাসপাতালে চিকিৎসাধীন […]