চট্টগ্রাম বুধবার, ২৯ জুলাই, ২০২৬

সর্বশেষ:

জেলা-উপজেলা-গ্রাম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৮ জুলাই) বিকালে উপজেলার কুমিরা এলাকায় এ অভিযানে আটটি গণপরিবহনকে মোট ৫১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।   সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম রফিকুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।   তিনি জানান, অভিযানে গাড়ির নথিপত্র, চালকের ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস না থাকাসহ বিভিন্ন অপরাধে সড়ক ও পরিবহনে আট যানবাহনকে মোট ৫১ হাজার টাকা জরিমানা করেছি। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।     পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ

৮ জুলাই, ২০২৪ ২০:৩৭