সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের অপপ্রচার ছড়ানোর অভিযোগে আনোয়ারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলার যুবদলের সভাপতি মো. শাহজাহান। সাধারণ ডায়েরিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই যে, MD AKAS ও অভি চৌধুরী নামের দুইটি আইডি থেকে মোহাম্মদ হারেছ চৌধুরী,মো.ইকবাল হায়দার ও হাসান চেয়ারম্যানসহ বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে দলের সুবিধাবাদী শ্রেণির নেতাদের একটি চক্র। দক্ষিণ জেলার যুবদলের সভাপতি মো..শাজাহান বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নামে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিযুক্ত ফেইক আইডি […]