কক্সবাজারের মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনায় একজন পর্যটক নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। রবিবার (২০ অক্টোবর) সকালে ইনানীর মেরিন ড্রাইভ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের ইমাম ভূঁইয়া নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, ইমাম ও তার বন্ধু শাহীন কলাতলী থেকে আজ সকালে একটি মোটরসাইকেল ভাড়া নিয়ে মেরিন ড্রাইভ রোড় হয়ে ইনানীতে ঘুরতে যাচ্ছিলেন। এ সময় একটি মাইক্রোবাসের সাথে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইমাম ভূঁইয়া নিহত এবং শাহীন গুরুতর আহত হন। নিহত ইমামের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল […]