চট্টগ্রাম সোমবার, ০৩ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

ভারতে পাচারকালে রাঙামাটিতে দেশীয় রসুন জব্দ

অনলাইন ডেস্ক

১৭ ডিসেম্বর, ২০২৪ | ৬:৩০ অপরাহ্ণ

রাঙামাটির বরকল উপজেলাধীন ছোট হরিনায় প্রায় ৬৮০ কেজি দেশীয় রসুন আটক করেছে বিজিবি। যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৬৩ হাজার ২০০ টাকা।

 

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে ছোট হরিনাস্থ ১২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ, পিএসসি’র নেতৃত্বে একটি টহলদল কর্তৃক ছোটহরিণা বাজারঘাট নামক চেকপোস্টের সামনে অভিযান পরিচালনা করে।

 

বিজিবির নির্ভরযোগ্য সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গত ১৬ ডিসেম্বর বিকেলে ছোট হরিনাস্থ ১২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ, পিএসসি’র নেতৃত্বে একটি টহলদল কর্তৃক ছোটহরিণা বাজারঘাট নামক চেক পোস্টের সামনে অভিযান পরিচালনা করে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ৬৮০ কেজি বাংলাদেশি রসুন জব্দ করে। জব্দকৃত রসুন সীতাকুণ্ড কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছে বিজিবি কর্তৃপক্ষ।

 

পূর্বকোণ/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট